বাংলাদেশের জীবনধারা ও বিনোদন খাতে নতুন সংযোজন হিসেবে আকিজ ইনসাফ গ্রুপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে ‘দ্য গ্র্যান্ডিয়র’ এবং ‘প্লেফিনিটি’। একই ছাদের নিচে প্রিমিয়াম ডাইনিং ও আধুনিক বিনোদনের সমন্বয়ে গড়ে ওঠা এই দুটি প্রতিষ্ঠান পরিবার, বন্ধু, সহকর্মীসহ সব বয়সি দর্শনার্থীদের জন্য নতুন অভিজ্ঞতা এনে দেবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আকিজ ইনসাফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ জামিল উদ্দিন আনুষ্ঠানিকভাবে ‘দ্য গ্র্যান্ডিয়র’ ও ‘প্লেফিনিটি’র উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠান দুটির কার্যক্রম শুরু হলো।

