ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৬:৫৩ এএম

প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সেবাসুবিধা নিশ্চিত করতে ডিএইচএস অটোস লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংকের প্রিমিয়াম ব্যাংকিং সেবার আওতায় গ্রাহকদের জন্য আরও উন্নত সুবিধা যুক্ত হবে। সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংকের করপোরেট কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চুক্তিতে প্রাইম ব্যাংক পিএলসির কনজ্যুমার অ্যাসেটস অ্যান্ড কার্ড বিভাগের প্রধান জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং ডিএইচএস অটোস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শিহাব আহমেদ স্বাক্ষর করেন।