ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

জনতা ব্যাংক পিএলসির ৮৯৫তম বোর্ড সভা অনুষ্ঠিত

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৬:৫৪ এএম

গত বৃহস্পতিবার জনতা ব্যাংক পিএলসির ৮৯৫তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পর্ষদের পরিচালক বদরে মুনির ফেরদৌস, আব্দুল মজিদ শেখ, আব্দুল আউয়াল সরকার, ড. মো. শাহাদাৎ হোসেন, মো. আহসান কবীর ও ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান এবং উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান উপস্থিত ছিলেন।