ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

প্রাইম ব্যাংকের গ্রাহকেরা নিশান গাড়ি ক্রয়ে বিশেষ মূল্যছাড় পাবেন

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০১:৪০ এএম

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি স্ট্র্যাটেজিক অটোসার্ভিসেস লিমিটেডের (নিশান) সঙ্গে একটি সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছে। ঢাকায় নিশানের করপোরেট কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তিতে প্রাইম ব্যাংক পিএলসির পক্ষে স্বাক্ষর করেন সিকিউরড কনজ্যুমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তাকিয়ান চৌধুরী এবং স্ট্র্যাটেজিক অটোসার্ভিসেস লিমিটেডের (নিশান) পক্ষে স্বাক্ষর করেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর-সেলস মো. নাজমুল হক।