× UCB Sticker Card
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০১:৫১ এএম

২০২৬ সালে ৯ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক বাণিজ্য লেনদেনের লক্ষ্যমাত্রা ব্র্যাক ব্যাংকের

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০১:৫১ এএম

২০২৬ সালে ৯ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক বাণিজ্য লেনদেনের লক্ষ্যমাত্রা ব্র্যাক ব্যাংকের

২০২৫ সালে ইতিহাসের সর্বোচ্চ ৭.৩ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক বাণিজ্য লেনদেন সম্পন্ন করেছে ব্র্যাক ব্যাংক। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালে ৯ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক বাণিজ্য লেনদেনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ব্যাংকটি। উল্লেখ্য, দেশের শীর্ষ ট্রেড ব্যাংক হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে ব্র্যাক ব্যাংক।

২০২৫ সালের প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রেখে ২০২৬ সালের প্রথম ছয় মাসেই ব্যাংকটি ৪.৫২ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক বাণিজ্য লেনদেন সম্পন্ন করেছে। এ সময়ে একটি উল্লেখযোগ্য মাইলফলক ছিল এক মাসে প্রথমবারের মতো ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি ট্রেড ভলিউম অর্জন, যা বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যে ব্র্যাক ব্যাংকের উল্লেখযোগ্য ভূমিকারই প্রতিফলন। ব্র্যাক ব্যাংকের এই সাফল্য ব্যাংকটির দীর্ঘমেয়াদি কৌশলের অংশ। গত পাঁচ বছরে ব্যাংকটির বৈদেশিক বাণিজ্য লেনদেনের পরিমাণ দ্বিগুণেরও বেশি বেড়েছে। এ সময় ব্যাংকটির বৈদেশিক বাণিজ্যের পরিমাণ ২০২১ সালে ২.৮ বিলিয়ন মার্কিন ডলার থেকে ২০২২ সালে ৩.৬ বিলিয়ন, ২০২৩ সালে ৪.৩ বিলিয়ন, ২০২৪ সালে ৫.৬ বিলিয়ন এবং ২০২৫ সালে রেকর্ড ৭.৩ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণ ও বহুমুখীকরণের সঙ্গে সঙ্গে ব্যবসায়ীরা এখন এমন ব্যাংকিং অংশীদার খুঁজছেন, যারা দক্ষ ট্রেড ফাইন্যান্স, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা এবং নিরবচ্ছিন্ন ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন সেবা নিশ্চিত করতে পারে। এ চাহিদা পূরণে ব্র্যাক ব্যাংক প্রযুক্তি, ডিজিটাল ট্রেড প্রসেসিং, ইন্টারন্যাশনাল করেসপন্ডেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক এবং বিশেষায়িত দক্ষতায় ধারাবাহিক বিনিয়োগের মাধ্যমে ট্রেড ফাইন্যান্স সক্ষমতা আরও শক্তিশালী করেছে। ফলে ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজারে আরও দ্রুত, দক্ষ ও আত্মবিশ্বাসের সঙ্গে লেনদেন পরিচালনা করতে পারছেন। বিজ্ঞপ্তি।

 

রূপালী বাংলাদেশ

Link copied!