× UCB Sticker Card
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০২:৪১ এএম

১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০২:৪১ এএম

১০ আগস্ট এসএসসি  ও সমমান পরীক্ষার  ফল প্রকাশ

অবশেষে পরীক্ষার ফলের জন্য দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের। গতকাল সোমবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড ফল প্রকাশের চূড়ান্ত তারিখের ঘোষণা দিয়েছে। চূড়ান্ত তারিখ অনুযায়ী, আগামী ১০ আগস্ট একযোগে দেশের ১১ শিক্ষাবোর্ডের ফল প্রকাশ করা হবে।

গতকাল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের চূড়ান্ত তারিখের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট সব শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, কেন্দ্র সচিব এবং জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এসএসসি/সমমান পরীক্ষা-২০২৬ এর ফল আগামী ১০ আগস্ট-২০২৬ সারা বাংলাদেশে একযোগে প্রকাশ করা হবে। ফল প্রাপ্তির নিয়মাবলি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে’।

পূর্বঘোষণা অনুযায়ী, গত ২০ জুলাই এসএসসির ফল প্রকাশের কথা ছিল, কিন্তু প্রস্তুতি শেষ না হওয়ায় তা পিছিয়ে যায়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ বিষয়ে রূপালী বাংলাদেশকে জানিয়েছিলেন, ফল প্রকাশের প্রস্তুতিতে সময় লাগবে, তাই ২০ তারিখে ফল প্রকাশ হচ্ছে না। তবে জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের জন্য তারা প্রস্তুত আছেন।

এর আগে গত ৮ জুন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০ জুলাই ফল প্রকাশ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে। অবশেষে গতকাল মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ১০ আগস্ট চূড়ান্ত তারিখটি নিশ্চিত করা হলো।

প্রসঙ্গত, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে সাধারণত ফল ঘোষণার রেওয়াজ রয়েছে। চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। পরীক্ষা চলে ২০ মে পর্যন্ত। এরপর ব্যাবহারিক পরীক্ষা নেওয়া হয়। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় এ বছর পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ৫৭ হাজারের বেশি।

রূপালী বাংলাদেশ

Link copied!