× UCB Sticker Card
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কেরানীগঞ্জে আগুনে পুড়ে ছাই ৪২ অটোরিকশা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৩:১২ এএম

কেরানীগঞ্জে আগুনে পুড়ে ছাই ৪২ অটোরিকশা

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার আগানগর ইউনিয়নের কাঠুরিয়া এলাকায় অটোরিকশা গ্যারেজে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে গ্যারেজে থাকা ৪২টি অটোরিকশা পুড়ে গেছে। এ ছাড়া আগুনে দুটি পিকআপ ভ্যানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পাশের একটি বসতবাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন গ্যারেজে ছড়িয়ে পড়লে সেখানে রাখা একের পর এক অটোরিকশা দাউ দাউ করে জ্বলতে থাকে। গ্যারেজের মালিক মিন্টু ও দুলাল জানান, অনেক চালক কিস্তিতে বা সুদে টাকা ঋণ নিয়ে অটোরিকশা কিনেছিলেন। হঠাৎ এ অগ্নিকা-ে তাদের জীবিকার একমাত্র অবলম্বন মুহূর্তেই পুড়ে গেছে। অগ্নিকা-ের প্রায় ২ ঘন্টা পর ফায়ারসার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত অটোরিকশার মালিকরা জানান, আগুনে প্রায় ৬০-৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, ফায়ার সার্ভিসে খবর দেওয়ার প্রায় দুই ঘণ্টা পর তারা ঘটনাস্থলে পৌঁছায়। তাদের দাবি, ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছালে এত বড় ক্ষয়ক্ষতি হতো না। এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ক্ষয়ক্ষতির সুষ্ঠু তদন্ত এবং আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!