× UCB Sticker Card
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০২:৩১ এএম

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেন

শেষ হলো দ্য ট্রেইলব্লেজার্সের ব্যতিক্রমী প্রতিযোগিতা ‘ক্রিয়েটএক্স ২.০’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০২:৩১ এএম

শেষ হলো দ্য ট্রেইলব্লেজার্সের ব্যতিক্রমী  প্রতিযোগিতা ‘ক্রিয়েটএক্স ২.০’

রাজধানীর মিরপুর-২-এ বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) ক্যাম্পাসে দ্য ট্রেইলব্লেজার্স আয়োজিত দুই দিনব্যাপী ব্যতিক্রমী প্রতিযোগিতা ‘ক্রিয়েটএক্স ২.০’ গতকাল সোমবার বর্ণাঢ্য পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। কনটেন্ট ক্রিয়েশন, মার্কেটিং, ব্র্যান্ডিং এবং কার্যকর যোগাযোগ দক্ষতা বিকাশে তরুণদের জন্য আয়োজিত এ প্ল্যাটফর্মে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার ছিল দেশের স্বনামধন্য জাতীয় দৈনিক রূপালী বাংলাদেশ।

বিইউবিটি টেইফের সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতায় অ্যাড মেকিং, স্টোরিটেলিং এবং সেল মি দিসÑ এই তিনটি বিভাগে প্রতিযোগীরা নিজেদের সৃজনশীলতা, উপস্থাপনা দক্ষতা, বিপণন-কৌশল এবং বাস্তব সমস্যা সমাধানের সক্ষমতা প্রদর্শন করেন। আয়োজকদের মতে, বাস্তবধর্মী চ্যালেঞ্জভিত্তিক এ আয়োজন অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতা, আত্মবিশ্বাস এবং দলগত কাজের সক্ষমতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখে।

আয়োজকরা জানান, ‘ক্রিয়েটএক্স ২.০’ শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি নতুন প্রজন্মের কনটেন্ট নির্মাতা, বিপণনকর্মী ও উদ্ভাবনী চিন্তার তরুণদের জন্য শেখা, প্রতিভা প্রকাশ এবং পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলার একটি কার্যকর প্ল্যাটফর্ম। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এ আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান বক্তা ও দ্য ট্রেইলব্লেজার্সের কো-ফাউন্ডার মাসরু জাফর প্লাবন বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক সময়ে শুধু একাডেমিক শিক্ষা নয়, বাস্তব দক্ষতাই একজন তরুণকে এগিয়ে রাখে। ‘ক্রিয়েটএক্স ২.০’ সেই দক্ষতা অর্জনের একটি কার্যকর মঞ্চ হিসেবে কাজ করছে। তিনি আরও বলেন, তরুণদের সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী সক্ষমতাকে জাতীয় পর্যায়ে তুলে ধরতেই এমন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

দ্য ট্রেইলবেজার্সের সিইও ও ফাউন্ডার জিন্নাত জাফর হিয়া বলেন, তরুণদের সম্ভাবনাকে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে বিকশিত করাই আমাদের মূল লক্ষ্য। আগামীতে আরও নতুন নতুন প্রতিযোগিতা ও দক্ষতা উন্নয়নমূলক আয়োজন করা হবে। তিনি বলেন, বিশ্বমানের দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষা, সৃজনশীলতা ও শিল্প খাতের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করা জরুরি।

দ্য ট্রেইলব্লেজার্সের কোষাধ্যক্ষ ও ‘ক্রিয়েটএক্স ২.০’-এর প্রোগ্রাম সেক্রেটারি শোভন সাহা আবির বলেন, জাতীয় পর্যায়ের এ আয়োজন তরুণদের সৃজনশীল প্রতিভা বিকাশ এবং দক্ষতা প্রদর্শনের গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।

তিনি আরও বলেন, অনুষ্ঠান সফল করতে গণমাধ্যম, অংশীদার প্রতিষ্ঠান এবং স্বেচ্ছাসেবকদের সহযোগিতা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দ্য ট্রেইলব্লেজার্সের পাবলিক রিলেশন কর্মকর্তা সৌরভ চক্রবর্তী অর্ঘ্য বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক প্ল্যাটফর্মে এনে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। তিনি আরও বলেন, অংশগ্রহণকারীদের ব্যাপক সাড়া ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করতে আমাদের অনুপ্রাণিত করবে।

রূপালী বাংলাদেশ

Link copied!