ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬

বাংলা কিউআর ব্যবহারে সচেতনতা বাড়াতে ডিবিবিএল অ্যাপে কেনাকাটা করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৬:৪১ এএম

দেশে ‘বাংলা কিউআর’-এর ব্যবহার ছড়িয়ে দিতে এবং ক্যাশলেস লেনদেনে জনগণের সচেতনতা বাড়ানোর লক্ষ্যে রাজধানীর ইন্দিরা রোডে ডাচ্-বাংলা ব্যাংকের অ্যাপের মাধ্যমে কেনাকাটা করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। গত ৪ জুলাই ডাচ্-বাংলা ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ‘নেক্সাসপে’ এবং মোবাইল ব্যাংকিং সেবা ‘রকেট’-এর মাধ্যমে বাংলা কিউআর ব্যবহার করে এই তাৎক্ষণিক ক্যাশবিহীন লেনদেন সম্পন্ন করেন তিনি। সরকারের ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার দূরদর্শী লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। লেনদেনের এই সচেতনতামূলক কার্যক্রমে ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান এবং বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও এক্সিকিউটিভ ডাইরেক্টর আরিফ হোসেন খান উপস্থিত ছিলেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও তাদের সঙ্গে যোগ দেন। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, সরকারের ডিজিটাল ও ক্যাশলেস অর্থনৈতিক ব্যবস্থা গড়ার লক্ষ্য বেগবান করতে ডাচ্-বাংলা ব্যাংক পরিচালনা পর্ষদের নির্দেশনায় নিরলস কাজ করে যাচ্ছে। গ্রাহক ও ব্যবসায়ীÑ উভয় পক্ষের মধ্যে বাংলা কিউআরের ব্যবহার জনপ্রিয় ও উৎসাহিত করতে দেশজুড়ে ধারাবাহিকভাবে বিভিন্ন সচেতনতামূলক ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করছে ব্যাংকটি।