চলতি ২০২৬-২৭ অর্থবছরেও ৪৩ ধরনের পণ্য ও সেবা রপ্তানিতে নগদ সহায়তা বা প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। গতকাল রোববার এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ সংবাদ বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, পণ্য ও খাতভেদে রপ্তানিকারকেরা সর্বনি¤œ শূন্য দশমিক ৩ শতাংশ থেকে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত নগদ সহায়তা পাবেন। মোট ৪৩টি পণ্য ও সেবা খাত এই সুবিধার আওতায় রয়েছে। চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত এই প্রণোদনা ঘোষণা দিয়েছে সরকার। সার্কুলার অনুযায়ী, রপ্তানির বিপরীতে নগদ সহায়তা পাওয়ার আগে সংশ্লিষ্ট ব্যাংকে নিয়োজিত বহিঃনিরীক্ষক বা অডিট ফার্মের মাধ্যমে নিরীক্ষা সম্পন্ন করতে হবে।

