ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬

ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৬:৪৮ এএম

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণে জনসচেতনতা বাড়াতে রাজধানীর মতিঝিলের এজিবি কলোনি কাঁচা বাজারে বাংলা কিউআর সম্পর্কিত একটি জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে আইএফআইসি ব্যাংক। গতকাল রোববার এ কার্যক্রমের অংশ হিসেবে কাঁচা বাজার এলাকায় ফিতা কেটে ও বেলুন উড্ডয়নের মধ্য দিয়ে আইএফআইসি ব্যাংক বাংলা কিউআর বুথ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা এবং চিফ অব ব্রাঞ্চ বিজনেস ও হেড অব অপারেশনস হেলাল আহমেদ।