× UCB Sticker Card
বুধবার, ২২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০১:০৪ এএম

টানা চতুর্থবার ইউরোমানি অ্যাওয়ার্ডে ‘সেরা ইএসজি ব্যাংক’ হিসেবে স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০১:০৪ এএম

টানা চতুর্থবার ইউরোমানি অ্যাওয়ার্ডে ‘সেরা ইএসজি ব্যাংক’ হিসেবে স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক

প্রাইম ব্যাংক পিএলসি মর্যাদাপূর্ণ ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স-২০২৬-এ ‘বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক’ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এর মাধ্যমে টানা চতুর্থবারের মতো এই আন্তর্জাতিক সম্মাননা অর্জন করল ব্যাংকটি। এই স্বীকৃতি দায়িত্বশীল ব্যাংকিংয়ে প্রাইম ব্যাংকের নেতৃত্বকে আরও সুদৃঢ় করেছে। পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন (ইএসজি) নীতিমালাকে ব্যাংকের কৌশল, কার্যক্রম, ঝুঁকি ব্যবস্থাপনা এবং অর্থায়ন সিদ্ধান্তে সফলভাবে একীভূত করার প্রতি ব্যাংকের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের স্বীকৃতি বহন করে ধারাবাহিক এ স্বীকৃতি।

ব্যাংকিং ও আর্থিক খাতে ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স আন্তর্জাতিকভাবে অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত। ‘সেরা ইএসজি ব্যাংক’ পুরস্কারটি সেই সব আর্থিক প্রতিষ্ঠানকে প্রদান করা হয়, যারা টেকসই অর্থায়ন, দায়িত্বশীল সুশাসন, সামাজিক প্রভাব সৃষ্টি এবং ব্যাবসায়িক কার্যক্রমে ইএসজি নীতিমালার কার্যকর বাস্তবায়নে অসাধারণ নেতৃত্ব প্রদর্শন করে। এ অর্জন ইএসজি সুশাসনকে আরও শক্তিশালী করা, সবুজ ও টেকসই অর্থায়ন সম্প্রসারণ এবং বাংলাদেশকে আরও অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে প্রাইম ব্যাংকের ধারাবাহিক অগ্রযাত্রার স্বীকৃতি। ব্যাংকটি আন্তর্জাতিক মানদ- এবং জাতীয় টেকসই উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বচ্ছ নীতিমালা, জবাবদিহিমূলক কাঠামো এবং দায়িত্বশীল ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

রূপালী বাংলাদেশ

Link copied!