× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ২৩, ২০২৬, ১২:১৭ এএম

এবার হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ২৩, ২০২৬, ১২:১৭ এএম

এবার হবিগঞ্জে  ৪ বছরের শিশুকে  ধর্ষণের চেষ্টা

রাজধানী ঢাকা, চট্টগ্রামের পর এবার হবিগঞ্জে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। জানা গেছে, সদর উপজেলার দুর্লভপুর গ্রামে মাত্র চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়। গুরুতর অসুস্থ শিশুটিকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক বিজয় মিয়াকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে শহরতলির দুর্লভপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিজয় ওই গ্রামের আব্দুস সালামের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্যাতনের শিকার শিশুটির পিতা একজন প্রবাসী। শিশুটির মা তার শিশুকন্যাকে নিয়ে গ্রামের বাড়িতে বাস করেন। প্রতিদিনের মতো গত বুধবার সন্ধ্যায় শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় বিজয় তাকে কৌশলে ধর্ষণের চেষ্টা চালায়। পরে শিশুটির আচরণ ও শারীরিক অবস্থার পরিবর্তন দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। অসুস্থ অবস্থায় গত বৃহস্পতিবার শিশুটিকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এদিকে অভিযোগ উঠেছে, একটি প্রভাবশালী পক্ষ বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়। এমনকি শিশুটির পরিবারকে বিভিন্নভাবে চাপ প্রয়োগেরও অভিযোগ রয়েছে। এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ হাসপাতালে গিয়ে জবানবন্দি নিয়েছে। মূলত শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। শিশুটির মা বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন। অভিযুক্ত বিজয়কে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নির্যাতিত শিশুটির মা বলেন, আমার ছোট মেয়েটি নিজেই নির্যাতনের বর্ণনা দিয়েছে। তাকে বিজয় অনেক কষ্ট দিয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের আরএমও ডা. ফাইকা রহমান বলেন, শিশুটি হাসপাতালে ভর্তি আছে। শনিবার তার পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!