× UCB Sticker Card
মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৫:২২ এএম

হাম ও উপসর্গে আরও আট মৃত্যু, মোট ৬২৮

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৫:২২ এএম

হাম ও উপসর্গে আরও  আট মৃত্যু, মোট ৬২৮

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৩ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ৯২ শিশুর মধ্যে। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৯৭৪টি শিশু।

গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে সারা দেশে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬৫ হাজার ২৭৩ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত শিশুর সংখ্যা ৯ হাজার ৭৭৯ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬১ হাজার ২৭৮টি শিশু। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতটি শিশু মারা গেছে। আর হামে আক্রান্ত হয়ে মারা গেছে একটি। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ ও এর উপসর্গ নিয়ে ৫৩৬টি শিশুর মৃত্যু হয়েছে। মোট মৃত্যু ৬২৮।

বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে ৪৬৫ জন। এরপরই রয়েছে চট্টগ্রাম (২২১ জন) ও বরিশাল (১৩৪ জন)। গত ২৪ ঘণ্টার বিভাগভিত্তিক সংক্রমণের তালিকায় দেখা গেছেÑ ঢাকায় ৪৬৫, রাজশাহীতে ৫৭, বরিশালে ১৩৪, চট্টগ্রামে ২২১, ময়মনসিংহে ৫৮, সিলেটে ৫৫, খুলনায় ৮২ ও রংপুরে ২০টি শিশু হামে আক্রান্ত হয়েছে। গত ৪ ও ২৫ মে হাম ও উপসর্গে একদিনে ১৭টি এবং ২৪ মে একদিনে ১৬টি শিশুর মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

 

রূপালী বাংলাদেশ

Link copied!