ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৩:১৮ এএম

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা এবং পরিচালক মাসুকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ২০টির বেশি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর ধোলাইখাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, মাসুকুর রহমানের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এসআই মাহফুজুর রহমান বলেন, আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই মাসুকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।