× UCB Sticker Card
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৫:৩৮ এএম

আসিফ মাহমুদ

সংস্কার নিয়ে বিএনপির  সঙ্গে আলোচনার  আশ্বাস মার্কিন রাষ্ট্রদূতের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৫:৩৮ এএম

সংস্কার নিয়ে বিএনপির  সঙ্গে আলোচনার  আশ্বাস মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাদেশের সার্বিক সংস্কার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা ও নেগোসিয়েশন করা হবে বলেও মার্কিন রাষ্ট্রদূত আশ্বস্ত করেছেন বলে দাবি করেছে দলটি। গতকাল বুধবার এনসিপির নিজস্ব কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের প্রতিনিধিদলের এক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথম কোনো রাজনৈতিক দল হিসেবে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূতের এটিই প্রথম সফর। দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৈঠকে এনসিপির পক্ষ থেকে অংশ নেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৈঠকের বিস্তারিত তুলে ধরে আসিফ জানান, বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের ইতিবাচক সাড়া রয়েছে। তিনি বলেন, সংস্কার নিয়ে যুক্তরাষ্ট্র ইতিবাচক। তারা এ বিষয়ে বিএনপির সঙ্গে নেগোসিয়েশন করবে বলে মার্কিন রাষ্ট্রদূত আমাদের আশ্বস্ত করেছেন।

বৈঠকে অন্তর্বর্তী সরকারের আমলে সম্পাদিত বাংলাদেশ-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এ প্রসঙ্গে পূর্বে এনসিপির সঙ্গে কোনো আলোচনা না হওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি নিয়ে আগে আমাদের কোনো আলোচনা হয়নি। আগে থেকে আলোচনা করে চুক্তি হতে পারত। আমি সরকারের দায়িত্ব ছাড়ার দুই মাস পর চুক্তিটি হয়েছে। তবে চুক্তির বাস্তবায়নে বাংলাদেশ যেন লাভবান হতে পারে, তা নিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে বলে জানান তিনি।

এ ছাড়া বৈঠকে গণভোটের রায় অনুযায়ী নতুন বাংলাদেশ বিনির্মাণ, তার বাস্তবায়ন প্রক্রিয়া এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বিশদ আলোচনা হয়েছে বলে জানান এনসিপির মুখপাত্র।

রূপালী বাংলাদেশ

Link copied!