আর মাত্র একটি ম্যাচ। তারপরই পর্দা নামবে এক মাসব্যাপী ২০২৬ ফিফা বিশ্বকাপের। কিন্তু সেই শেষ ৯০ মিনিটই ঠিক করে দেবে কার হাতে উঠবে বিশ্বের সবচেয়ে কাক্সিক্ষত ট্রফি, আর কোন দলকে অপেক্ষা করতে হবে আরও চার বছর।
বিশ্বকাপ ফাইনাল শুধু একটি ম্যাচ নয়, এটি ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় মঞ্চ। এখানে একটি গোল বদলে দিতে পারে একজন খেলোয়াড়ের পুরো ক্যারিয়ার, একটি সেভ গড়ে তুলতে পারে নতুন কিংবদন্তি, আবার একটি ভুল কেড়ে নিতে পারে আজীবনের স্বপ্ন।
এবারের আসরে প্রযুক্তি, নাটকীয়তা, চমক আর অঘটনের মধ্য দিয়ে দুই ফাইনালিস্ট নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে শেষ লড়াইয়ে পৌঁছেছে। পুরো টুর্নামেন্টে হয়েছে অসংখ্য গোল, রেকর্ড এবং স্মরণীয় মুহূর্ত। এখন সব আলো কেন্দ্রীভূত সেই একটি ম্যাচে।
ফাইনালের উত্তাপ শুধু মাঠেই সীমাবদ্ধ থাকবে না। বিশ্বের কোটি কোটি দর্শক টেলিভিশন, মোবাইল ও স্টেডিয়ামে চোখ রাখবেন এই মহারণে। ফুটবলপ্রেমীদের বিশ্বাস, বিশ্বকাপের ফাইনাল এমন এক উপলক্ষ যেখানে নতুন নায়কের জন্ম হয়, আবার পুরোনো কিংবদন্তিরা নিজেদের উত্তরাধিকার আরও সমৃদ্ধ করেন।
বিশ্বকাপের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই একজন অধিনায়ক আকাশের দিকে উঁচিয়ে ধরবেন সোনালি ট্রফি। আর সেই মুহূর্তই হয়ে থাকবে ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে স্মরণীয় ছবি, যা ফুটবল ইতিহাসে অমর হয়ে থাকবে।

