এআই সার্চ থেকে সরাসরি কাজের জগতে গুগল তাদের কথোপকথনভিত্তিক সার্চ প্ল্যাটফর্ম এআই মোডে নতুন একটি সুবিধা যুক্ত করেছে। এখন ব্যবহারকারীরা সরাসরি এআই মোড থেকেই নিজেদের ব্যবহৃত কিছু জনপ্রিয় অ্যাপ সংযুক্ত করে বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারবেন। প্রাথমিকভাবে এই সুবিধা চালু হয়েছে ইনস্টাকার্ট, ক্যানভা এবং ইউটিউব-এর সঙ্গে। এর ফলে এআই মোড শুধু প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং দৈনন্দিন নানা কাজ সম্পন্ন করার ক্ষেত্রেও ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করবে।
ডিজাইন ও বিনোদনেও এআই
শুধু কেনাকাটাই নয়, সৃজনশীল কাজেও এআই মোডের ব্যবহার বাড়ছে।
কোনো পোস্টার, লিফলেট বা সামাজিক যোগাযোগমাধ্যমের ডিজাইনের জন্য ধারণা প্রয়োজন হলে এআই মোড ক্যানভার বিভিন্ন টেমপ্লেট দেখাতে পারবে।
এ ছাড়া কোনো অনুষ্ঠান বা পার্টির জন্য গান বাছাই করতে চাইলে এআই মোড একটি প্লেলিস্ট তৈরি করে তা সরাসরি ইউটিউব মিউজিকে সংরক্ষণ করার সুবিধাও দেবে। প্রতিযোগিতায় আরও শক্ত অবস্থান
বিশ্লেষকদের মতে, এই আপডেটের মাধ্যমে গুগল তাদের এআই সেবাকে আরও কার্যকর করে তুলতে চায়। বিশেষ করে কেনাকাটা, পরিকল্পনা ও দৈনন্দিন কাজের ক্ষেত্রে ব্যবহারকারীরা যেন বেশি করে এআই
মোড ব্যবহার করেন, সেটিই কোম্পানির লক্ষ্য। একই সঙ্গে এই উদ্যোগের মাধ্যমে অ্যাপ-সংযুক্ত এআই সেবায় ওপেনএআইয়ের চ্যাটজিপিটি এবং অ্যানথ্রপিকের ক্লড-এর সঙ্গে প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও শক্ত করতে চায় গুগল।
কেনাকাটা হবে আরও সহজ
নতুন ফিচারের অন্যতম আকর্ষণ হলো স্মার্ট শপিং। ধরুন, আপনি একটি বারবিকিউ আয়োজনের পরিকল্পনা করছেন।
এআই মোডকে প্রয়োজনীয় বাজারের তালিকা তৈরি করতে বললে সেটি ইনস্টাকার্ট অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত হয়ে প্রয়োজনীয় পণ্যগুলো স্বয়ংক্রিয়ভাবে শপিং কার্টে যোগ করে দেবে। এরপর ব্যবহারকারী চাইলে ইনস্টাকার্ট অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে দ্রুত অর্ডার সম্পন্ন করতে পারবেন।
এতে বাজারের তালিকা তৈরি থেকে শুরু করে অর্ডার দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়াই হবে আরও দ্রুত ও সহজ।
ধাপে ধাপে বাড়ছে সক্ষমতা
২০২৫ সালের শুরুতে চালু হওয়ার পর থেকেই গুগল এআই মোডে ধারাবাহিকভাবে নতুন নতুন সুবিধা যোগ করছে। সম্প্রতি এতে নিকটবর্তী দোকানে কোনো পণ্য মজুত আছে কি না, তা খুঁজে দেখার সুবিধা যুক্ত হয়েছে। পাশাপাশি একই সঙ্গে ওয়েব ব্রাউজ করে তথ্য তুলনা করা এবং আগের আলোচনার ধারাবাহিকতা বজায় রেখে অনুসন্ধান চালানোর সুবিধাও যুক্ত হয়েছে।
এর আগে গুগল পার্সোনাল ইন্টেলিজেন্স নামে একটি ফিচার চালু করে, যার মাধ্যমে ব্যবহারকারীর অনুমতি সাপেক্ষে জি-মেইল ও গুগল ফটোসের তথ্য ব্যবহার করে আরও ব্যক্তিকেন্দ্রিক ও প্রাসঙ্গিক উত্তর দেওয়া সম্ভব হচ্ছে। আপাতত যুক্তরাষ্ট্রে, শিগগিরই আরও বিস্তৃত নতুন অ্যাপ-সংযোগ সুবিধাটি বর্তমানে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। গুগল জানিয়েছে, তারা আরও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে এবং অদূর ভবিষ্যতে আরও অনেক জনপ্রিয় অ্যাপ এই এআই মোডের সঙ্গে যুক্ত হবে।
বিশেষজ্ঞদের মতে, সার্চ ইঞ্জিন থেকে পূর্ণাঙ্গ ডিজিটাল সহকারীতে রূপান্তরের পথে গুগলের এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
ভবিষ্যতে ব্যবহারকারীরা এক প্ল্যাটফর্ম থেকেই তথ্য খোঁজা, কেনাকাটা, ডিজাইন, বিনোদন এবং দৈনন্দিন নানা কাজ সম্পন্ন করতে পারবেনÑ এমন এক সমন্বিত এআই অভিজ্ঞতার দিকেই এগোচ্ছে প্রযুক্তি বিশ্ব।

