ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

নিরাপদ রাখুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

ইনফোটেক ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০২:৫৭ এএম

সাইবার হামলা, তথ্য চুরি, অনলাইন নজরদারি এবং অপ্রয়োজনীয় বার্তার ঝুঁকি দিন দিন বাড়ছে। তাই ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে অ্যাকাউন্টের গোপনীয়তা-সংক্রান্ত সেটিংস নিয়মিত পর্যালোচনার পরামর্শ দিচ্ছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। তাদের মতে, মাত্র কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস পরিবর্তন করলেই অ্যাকাউন্টের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা অনেকাংশে নিশ্চিত করা সম্ভব।

এআই প্রশিক্ষণে নিজের ছবি ও ভিডিও ব্যবহার বন্ধ করুন

বিশেষজ্ঞদের মতে, মেটা তাদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন সুবিধার উন্নয়নে ব্যবহারকারীদের উন্মুক্ত (পাবলিক) অ্যাকাউন্টের ছবি ও ভিডিও ব্যবহার করতে পারে। যারা নিজেদের কনটেন্ট এআই প্রশিক্ষণের কাজে ব্যবহার করতে দিতে চান না, তারা সেটিংস থেকে শেয়ারিং ও পুনঃব্যবহার অংশে গিয়ে এআইÑ সংক্রান্ত পুনঃব্যবহার অপশনটি বন্ধ করে দিতে পারেন।

ইনস্টাগ্রামের বাইরের অনলাইন কার্যক্রমের নজরদারি বন্ধ করুন

মেটা বিভিন্ন ওয়েবসাইটে আপনার অনলাইন কার্যক্রম পর্যবেক্ষণ করে ব্যক্তিগতকৃত বিজ্ঞাপন দেখাতে পারে। এই নজরদারি বন্ধ করতে অ্যাকাউন্টস সেন্টারের আপনার তথ্য ও অনুমতি বিভাগে গিয়ে মেটার বাইরের কার্যক্রম অপশনটি নিষ্ক্রিয় করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

অ্যাকাউন্ট ব্যক্তিগত (প্রাইভেট) করুন

অ্যাকাউন্টকে সবার জন্য উন্মুক্ত রাখার পরিবর্তে ব্যক্তিগত (প্রাইভেট) করলে কেবল অনুমোদিত অনুসারীরাই আপনার পোস্ট, রিলস ও স্টোরি দেখতে পারবেন। এতে ভুয়া অ্যাকাউন্ট, স্প্যাম এবং অনাকাক্সিক্ষত ব্যক্তিদের নজরদারি থেকে অনেকটাই নিরাপদ থাকা যায়।

কেন এই পরিবর্তনগুলো জরুরি?

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত এসব সেটিংস পর্যালোচনা ও প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করলে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বাড়ে, অনলাইন নজরদারি কমে এবং সাইবার প্রতারণার ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। অল্প কয়েক মিনিট সময় ব্যয় করেই ব্যবহারকারীরা তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে আরও নিরাপদ, নিয়ন্ত্রিত এবং ব্যক্তিগত রাখতে পারেন।