ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

মরদেহ উদ্ধার

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৩:৩০ এএম

ঝিনাইদহের মহেশপুরে খাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার ভবনগর গ্রামের ভাওনের খালে সেতুর নিচে মরদেহটি ভাসতে দেখতে পেয়ে থানায় খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। ওসি মেহেদি হাসান জানান, ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। তবে এখনো পরিচয় শনাক্ত হয়নি। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ নির্ণয়ে পুলিশ কাজ করছে।