× UCB Sticker Card
রবিবার, ১৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৫:৩৪ এএম

আজ উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী

১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৫:৩৪ এএম

১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ

আজ রোববার সাধারণ মানুষের জন্য দেশের ১০ জেলার সদর হাসপাতালে চালু করা হচ্ছে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সেবা। যা পর্যায়ক্রমে সারা দেশে করা হবে বলেও জানা গেছে। আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। জরুরি রেসপন্স ও মহামারি প্রস্তুতি (ইআরপিপি) প্রকল্পের আওতায় এসব আইসিইউ স্থাপন করা হবে।

যেসব হাসপাতালে নতুন আইসিইউ চালু হচ্ছে সেগুলো হলোÑ মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতাল, টাঙ্গাইল ২৫০ শয্যা জেলা হাসপাতাল, সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, চুয়াডাঙ্গা জেলা হাসপাতাল, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, শেরপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, মাদারীপুর জেলা হাসপাতাল এবং বাগেরহাট জেলা হাসপাতাল।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রতিটি আইসিইউতে প্রয়োজনীয় পেডিয়াট্রিক ভেন্টিলেটর ও অক্সিজেন কনসেন্ট্রেটর সরবরাহ সম্পন্ন হয়েছে। পাশাপাশি নিয়োগ দেওয়া হয়েছে প্রয়োজনীয় জনবলও। এর মাধ্যমে জেলা পর্যায়ে শিশু ও প্রাপ্তবয়স্ক রোগীদের জন্য উন্নত মানের জরুরি ও নিবিড় চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে।

রোববার ১০টায় নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রধান উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বাকি ৯টি হাসপাতাল ভার্চুয়ালি যুক্ত থাকবে।

চিকিৎসাসেবার মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার। যা প্রস্তাবিত ২০২৬-২৭ বাজেটেও স্পষ্ট উঠে এসেছে। এই খাতে বরাদ্দ বাড়িয়ে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ দশমিক ০১ শতাংশ। এর আগের বছর অর্থাৎ ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে বরাদ্দ ছিল ৩৫ হাজার ৪৭৭ কোটি টাকা। এই বাড়তি অর্থ দিয়ে ঢালাওভাবে স্বাস্থ্য খাতের উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা।

 

রূপালী বাংলাদেশ

Link copied!