× UCB Sticker Card
শনিবার, ২০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০১:১৪ এএম

মোট প্রাণহানি ৬৭০

হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০১:১৪ এএম

হাম উপসর্গে আরও  চার শিশুর মৃত্যু

দেশে হামের প্রকোপে মৃত্যুর মিছিল যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায় অর্থাৎ গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত, হামের উপসর্গ নিয়ে দেশে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ১৭৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে গতকাল এই তথ্য জানা গেছে।

নতুন চার মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭০ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ৫৭৭টি শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে এবং বাকি ৯৩টি শিশুর মৃত্যু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হওয়ার কারণে হয়েছে। তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর মধ্যে দুটি শিশু সিলেট বিভাগের। এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হাম রোগী হিসেবে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৯৭২ জন। আক্রান্ত ও ভর্তির দিক থেকে বরাবরের মতোই শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ৩৬১ জনই ঢাকা বিভাগের। এরপরের অবস্থানে রয়েছে চট্টগ্রাম (২১৬ জন) এবং বরিশাল (১৩২ জন) বিভাগ। এদিকে চিকিৎসাধীন অবস্থা থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ৮৯৩ জন রোগী হাসপাতাল ছেড়েছেন।

চলতি বছরের ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়। এর পর থেকে গত ৯৬ দিনে দেশে মোট ৯০ হাজার ৯৮২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫ হাজার ১৫৬ জন। ল্যাব টেস্টের মাধ্যমে মোট হাম রোগী নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে ১০ হাজার ৮৬৯ জনের। আর চিকিৎসা শেষে এখন পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৭১ হাজার ৩৯৬ জন।

রূপালী বাংলাদেশ

Link copied!