× UCB Sticker Card
শনিবার, ২০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০১:২২ এএম

‘ফোর-ওয়ে টেস্ট’ শিক্ষাক্রমে যুক্ত করার চিন্তা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০১:২২ এএম

‘ফোর-ওয়ে টেস্ট’  শিক্ষাক্রমে যুক্ত  করার চিন্তা

জাতীয় শিক্ষাক্রমে ‘ফোর-ওয়ে টেস্ট’ অন্তর্ভুক্ত হতে পারে। দেশের শিক্ষার্থীদের নৈতিকতা, সততা ও সামাজিক মূল্যবোধ বিকাশে এটি যুক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে। তবে কোন শ্রেণির পাঠ্যক্রমে যুক্ত হবে, সে বিষয় এখনো চূড়ান্ত হয়নি।

গতকাল শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে রোটারি বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সেমিনারে রোটারিয়ানরা শিক্ষার্থীদের পাঠ্যক্রমে ‘ফোর-ওয়ে টেস্ট’ অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। তিনি জানান, শিক্ষাক্রম বিশেষজ্ঞরা ‘ফোর-ওয়ে টেস্ট’ পর্যালোচনা করবেন এবং এটি ষষ্ঠ শ্রেণি বা অন্য কোনো শ্রেণির পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা সম্ভব কি না, তা যাচাই করবেন।’ ফোর-ওয়ে টেস্ট হলোÑ আমরা যা চিন্তা করি, বলি ও করি, তা যাচাই করার জন্য চারটি প্রশ্ন।

প্রশ্নগুলো হলো: এটি কি সত্য? এটি কি সংশ্লিষ্ট সবার প্রতি ন্যায়সংগত? এটি কি সদ্ভাব ও ভালো বন্ধুত্ব গড়ে তুলবে? এটি কি সংশ্লিষ্ট সবার জন্য উপকারী হবে? এই চার প্রশ্নের উত্তর যদি ‘হ্যাঁ’ হয়, তাহলে সেই চিন্তা, কথা বা কাজকে নৈতিক ও সঠিক বলে বিবেচনা করা যায়।

শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে কর্মমুখী ও দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ খাতের সম্প্রসারণ ও মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।’

রূপালী বাংলাদেশ

Link copied!