ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অস্তিত্বের স্বীকৃতি 

মুহাম্মদ রফিক ইসলাম 
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ০৬:২৭ এএম

মুহাম্মদ রফিক ইসলাম 
অস্তিত্বের স্বীকৃতি 

গলা পর্যন্ত উঠে আসা কথাগুলো
ঠোঁটে এসে থেমে যায় 
জিভ শুকিয়ে গিয়ে স্তম্ভের 
মতো দাঁড়িয়ে থাকে 
বিজ্ঞদাঁতের নিষেধাজ্ঞায়...
সাদা কাগজে কাঁদতে গিয়েও ভাবতে হয় 
কাটাছেঁড়া ঘষামাজা শেষে 
ছিঁড়ে ফেলতে হয় পাতা
ক্ষমতার হিংস্র আঙুল ঠোকা 
রক্তচক্ষু
গোপন অঙ্গীকারের নথিবদ্ধ পেরেক
খবরের লোকদের মতো 
মাইক্রোফোন হাতে
জুড়ে দেয়া প্রশ্নসূচক উত্তর চেয়ে 
প্রশ্ন ছুড়ে দেয়া
চলনে বলনে শিখে নিতে হয় 
পাখির ঠোঁটে পাঠ
আমার রক্তই এখন আমার কাছে 
পোস্টমর্টেম দেহের স্বীকৃতি চায়...