জাকির সেতু
মোহ
ভেতরে ভেতরে পুড়ে আর কতটা ভম্ভ হওয়া যায়
যখন তোমার কথা ভাবি নিঃশব্দ গাছেরা
কথা বলে ওঠে, অরণ্যের ভেতর বসে জনস্রোত।
টেলিস্কোপ শব্দজোট মিশে যায় তৃষ্ণার্ত নদীর মোহনায়
কামনার দৃষ্টিতে নেমে আসে ঘোর
একজোড়া সজাগ চোখ ভাবনায় বিভোর হয়।
সাম্প্রতিক ভাবনায় প্রজনন ধেয়ে আসে
নষ্ট জলে পা ধুয়ে আর কতক্ষণ
শুদ্ধতার গান গাওয়া যায়, করা যায় অনশন।

