× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জহিরুল হক বিদ্যুৎ

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৭:৩৪ এএম

অসমাপ্ত শিলালিপি

জহিরুল হক বিদ্যুৎ

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৭:৩৪ এএম

কবিতা

কবিতা

অসমাপ্ত শিলালিপি
জহিরুল হক বিদ্যুৎ

তবু আমরা থেকে যাই
মনের গহিনে ফ্লোরাল ফ্র্যাগরেন্সের মতো,
যেখানে নিশ্বাস হয়ে ওঠে অতীতের চিঠি।
আমরা কেউ কারো নই,
তবু কত কথা জমে থাকে ঠোঁটের কোণে
না বলা, অপ্রকাশ্য, অথচ প্রিয়।
বুকের গভীরে এক আকাশ,
যেখানে নক্ষত্র তোমার নাম ধরে জ্বলে ওঠে।
তবু আমরা থেকে যাই,
একটা পুরোনো অপেক্ষার পাশে,
অদৃশ্য মায়ায় বাঁধা-ভাষা নেই, ব্যাখ্যা নেই,
তবু ছেড়ে যাওয়া হয় না কোনোদিন!
এই থাকাও একদিন হারিয়ে যাবে
তবু মায়া ফুরাবে না।
তুমি থাকবে, আমি থাকব
একটা অসমাপ্ত কবিতার মতো।

রূপালী বাংলাদেশ

Link copied!