× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

হাসান আরিফ

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০১:৩৫ এএম

কৃষি ব্যাংকের মূলধন ১৫৫০ কোটিতে উন্নীত

হাসান আরিফ

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০১:৩৫ এএম

কৃষি ব্যাংকের মূলধন  ১৫৫০ কোটিতে উন্নীত

বাংলাদেশ কৃষি ব্যাংকের আর্থিক সক্ষমতা ও মূলধন কাঠামো পুনর্গঠনে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১৯৭৩ সালের বাংলাদেশ কৃষি ব্যাংক আদেশ অর্থাৎ রাষ্ট্রপতির আদেশ নম্বর ২৭-এর অনুচ্ছেদ ০৪-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার ব্যাংকটির পরিশোধিত মূলধন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিশেষায়িত ব্যাংক শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ কৃষি ব্যাংকের বিদ্যমান ৯০০ কোটি টাকা পরিশোধিত মূলধনের সঙ্গে পুনর্মূলধন হিসেবে সংরক্ষিত ৬৫০ কোটি টাকা যুক্ত করে মোট পরিশোধিত মূলধন এক হাজার ৫৫০ কোটি টাকায় উন্নীত করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব মুনিয়া চৌধুরী। সরকারি আর্থিক খাতে চলমান সংস্কার ও বিশেষায়িত ব্যাংকগুলোর কার্যক্রম শক্তিশালীকরণের প্রেক্ষাপটে এ সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে সরকার।

বাংলাদেশ কৃষি ব্যাংক দেশের অন্যতম বৃহৎ বিশেষায়িত ব্যাংক, যার প্রধান দায়িত্ব কৃষি, কৃষি-আধুনিকায়ন ও গ্রামীণ খাতসহ উৎপাদনমুখী খাতে ঋণপ্রবাহ বৃদ্ধি করা। সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংকটির আর্থিক চাপ, খেলাপি ঋণের উচ্চমাত্রা, মূলধন ঘাটতি ও পুনর্মূলধনের প্রয়োজনীয়তা একটি আলোচিত বিষয় হয়ে ওঠে। এ অবস্থায় সরকার ব্যাংকটির মূলধন বৃদ্ধির মাধ্যমে আর্থিক স্থিতি নিশ্চিত করা, ঋণ সেবা প্রদানের সক্ষমতা বাড়ানো এবং আন্তর্জাতিক ব্যাংকিং মানদ-ের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে পদক্ষেপ হিসেবে এই পুনর্মূলধন সংযোজনকে গুরুত্ব দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, পরিশোধিত মূলধন বৃদ্ধির ফলে ব্যাংকের ঝুঁকি মোকাবিলা সক্ষমতা বাড়বে। কৃষি খাতে ঋণ বিতরণ সম্প্রসারণ সহজ হবে। পুনর্মূলধন সংরক্ষণে থাকা অর্থ সক্রিয় মূলধনে রূপান্তরিত হওয়ায় ব্যাংকের আর্থিক হিসাব আরও স্বচ্ছ ও সক্ষম হবে। সরকারের বিশেষায়িত ব্যাংকসমূহের পুনর্গঠন ও আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠার প্রচেষ্টায় নতুন অগ্রগতি যোগ হবে।

অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিশেষায়িত ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি দুর্বল হলে ঋণখেলাপি, লোকসান ও পুনর্মূলধনের বোঝা বেড়ে গিয়ে কৃষি খাতে নেতিবাচক প্রভাব পড়ে। ফলে সরকারের এই সিদ্ধান্তকে কৃষি অর্থনীতির দীর্ঘমেয়াদি ভিত্তি শক্তিশালী করার অংশ হিসেবে দেখা উচিত।

প্রজ্ঞাপনে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এই নির্দেশনার মাধ্যমে মূলধন কাঠামোর পরিবর্তন কার্যত এখন থেকেই বাংলাদেশ কৃষি ব্যাংকের আর্থিক বিবরণী, বার্ষিক প্রতিবেদন, নিয়ন্ত্রক সংস্থার কাছে দাখিলকৃত তথ্যসহ সব আনুষ্ঠানিক নথিতে প্রতিফলিত হবে। বাংলাদেশ ব্যাংকও শিগগিরই সংশ্লিষ্ট নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় হিসাব হালনাগাদ করবে।

অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন বিশেষায়িত ব্যাংকগুলো যেমন বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংকÑ গত কয়েক বছর ধরে বিভিন্ন সময়ে পুনর্মূলধন, পুনর্গঠন ও পরিচালনব্যবস্থার সংস্কারের মধ্য দিয়ে এগোচ্ছে। এর উদ্দেশ্য হলোÑ আর্থিক অনিয়ম কমানো, মূলধন পর্যাপ্ততা নিশ্চিত করা, কৃষি ও কর্মসংস্থান সৃষ্টিমুখী খাতে ঋণপ্রবাহ বাড়ানো, ব্যাংক পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা করা এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের মূলধন বৃদ্ধির এই প্রজ্ঞাপনকে সেই ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!