× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শহিদুল ইসলাম রাজী

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১২:৪৫ এএম

প্রথম নির্বাচনেই নয়নের বাজিমাত

শহিদুল ইসলাম রাজী

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১২:৪৫ এএম

প্রথম নির্বাচনেই নয়নের বাজিমাত

জীবনের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ভোলা-৪ আসনে মো. নুরুল ইসলাম নয়ন ঐতিহাসিক বিজয় অর্জন করেছেন। ভোলা জেলার অন্তর্গত চরফ্যাশন ও মনপুরা উপজেলার এই কৃতী সন্তান ছাত্রনেতা থেকে এবার সংসদে পৌঁছে গেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বরিশাল বিভাগের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে এবং সারা দেশে চতুর্থ সর্বোচ্চ ব্যবধানে জয়লাভ করেন।

তিনি ভোলা-৪ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৮৯ হাজার ৩৫১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মোস্তফা কামাল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮১ হাজার ৪৩৭ ভোট। তাদের মধ্যে ভোটের ব্যবধান প্রায় ১ লাখ ৭ হাজার ৯১৪।

এই আসনে মোট ভোটার ৫ লাখ ২০ হাজার ৮ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩ লাখ ৩ হাজার ৬০৯ জন। বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৯৬ হাজার ৮৮৭ এবং বাতিল ভোট ৬ হাজার ৪২২টি।

নুরুল ইলাম নয়ন ভোলা জেলার চরফ্যাশন উপজেলার শরিফপাড়ায় ১৯৭১ সালের ১২ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতা মো. মহিউদ্দিন মিয়া, মাতা উম্মে কুলছুম। তিনি একজন তুখোড় ছাত্রনেতা ছিলেন। ১৯৮৭ সালে চরফ্যাশন সরকারি টি. ব্যারেট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৮৯ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৬-৯৭ সেশনে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। স্কুলজীবন থেকেই তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। একসময় তিনি ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

মো. নুরুল ইসলাম নয়ন বলেন, চরফ্যাশন-মনপুরাকে পর্যটনের নগরীতে পরিণত করা হবে। শিল্প-কারখানা স্থাপনের লক্ষ্যে বড় বড় কোম্পানিকে এখানে নিয়ে আসা হবে। তখন এ উপকূলীয় অঞ্চলে আর বেকার সমস্যা থাকবে না। তা ছাড়া এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকারসমূহ যেন ইনসাফের সঙ্গে বাস্তবায়ন করা যায়, সে জন্য নিরলস কাজ করব ইনশাআল্লাহ। পাশাপাশি দুই উপজেলাকে নদীভাঙন থেকে রক্ষায় টেকসই বেড়িবাঁধ স্থাপন করে পর্যটনশিল্পে নতুন দিগন্তের সূচনা ঘটাব। এ সময় তিনি নির্বাচনি ইশতেহারে দেওয়া বিএনপির সব প্রতিশ্রুতি বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানান।

রূপালী বাংলাদেশ

Link copied!