× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১২:৪৮ এএম

শাহজালালে আমদানি কার্গো অপারেশন স্থানান্তর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১২:৪৮ এএম

শাহজালালে আমদানি  কার্গো অপারেশন  স্থানান্তর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কার্যক্রমে পরিবর্তন এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের ‘বি’ জোন এলাকা থেকে আমদানি কার্গো অপারেশন কার্যক্রম পরিচালনা করা হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের এক আদেশে জানানো হয়, গত ১৬ ফেব্রুয়ারি থেকে আমদানি কার্গো কমপ্লেক্সের ই-তড়হব (পূর্বের গডঐ-২) এলাকায় উএ ও কুল রুম ব্যতীত অন্যান্য সাধারণ আমদানি কার্গো অপারেশন কার্যক্রম স্থানান্তর করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, উক্ত তারিখ থেকে সাধারণ আমদানি কার্গো খালাস কার্যক্রম এলাকায় স্থাপিত ডেলিভারি গেটের (পূর্বের ডেলিভারি গেট-সি) মাধ্যমে সম্পন্ন হবে। তবে বিপজ্জনক পণ্য (উএ) ও কুল রুমে সংরক্ষিত পণ্যের ক্ষেত্রে পূর্বের গেট নম্বর ৮/৯ ব্যবহার করা হবে। এ ছাড়া, অস্থায়ী রাব হল অথবা ট্যান্ট এলাকায় পূর্বে রক্ষিত ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আগত সব আমদানি মালামালও গেট নম্বর ৮/৯-এর মাধ্যমে খালাস করা হবে বলে জানানো হয়েছে। বিমান কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সব সংস্থাকে এ নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার অনুরোধ জানিয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, কার্গো কার্যক্রমে শৃঙ্খলা ও ব্যবস্থাপনা আরও কার্যকর করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!