× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০১:২২ এএম

স্বচ্ছতা ও জবাবদিহিতায় জোর

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী মাহবুব আনামের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০১:২২ এএম

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি  প্রতিমন্ত্রী মাহবুব আনামের

দেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্বারোপের কথা জানিয়েছেন এই মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সদ্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। বিএনপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের দিনেই ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন ফকির আনাম। এ সময় কর্মকর্তাদের উদ্দেশে নিজের কর্মপরিকল্পনার সারাংশ তুলে ধরে মন্ত্রী জানান যে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের ওপরই সর্বোচ্চ গুরুত্বারোপ করবেন তিনি।

গতকাল বুধবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে বিভাগ কর্তৃক প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফকির মাহবুব আনাম বলেন, ‘স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেই মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালিত হবে। প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত থাকতে চান। সে লক্ষ্যে প্রতিটি বিভাগকে তাদের কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা সুস্পষ্টভাবে উপস্থাপন করতে হবে।’

আগামীতে মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ, চেয়ারম্যান ও কমিশনের সঙ্গে ধারাবাহিক বৈঠক করে প্রত্যেকের থেকে কাজের অগ্রগতি সরাসরি জানবেন বলেও উল্লেখ করেন মন্ত্রী মাহবুব। তিনি বলেন, ‘সমন্বিত প্রচেষ্টা, স্বচ্ছতা ও নিষ্ঠার মাধ্যমে আমরা মন্ত্রণালয়কে নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হব।’ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি বিভাগে কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, ‘সরকার যে নীতিমালা নির্ধারণ করবে, তা বাস্তবায়নে কর্মকর্তাদের পেশাদারিত্ব ও আন্তরিকতা অপরিহার্য। আইসিটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় খাত। দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে আইসিটি সেবা সম্প্রসারণ এবং সাধারণ মানুষের জন্য প্রযুক্তির সুবিধা সহজলভ্য করা সরকারের অগ্রাধিকার। চলুন, আমরা এক সঙ্গে কাজ করি।’

কর্মকর্তাদের সহযোগিতা কামনা করে মন্ত্রী আরও বলেন, ‘একটি নতুন ভিশন ও নীতির আলোকে স্বচ্ছ ও গতিশীল পরিবেশে আইসিটি খাতকে এগিয়ে নেওয়াই হবে মূল লক্ষ্য।’ এ সময় আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীসহ বিভাগের বিভিন্ন দপ্তর ও প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!