× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০১:৩৮ এএম

দুদকের ২৭ কর্মকর্তা-কর্মচারী পদে রদবদল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০১:৩৮ এএম

দুদকের ২৭ কর্মকর্তা-কর্মচারী পদে রদবদল

প্রশাসনিক কার্যক্রম জোরদার করতে একযোগে ২৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি সংস্থাটির প্রধান কার্যালয় থেকে এ-সংক্রান্ত পৃথক অফিস আদেশ জারি করা হয়েছে। দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক মোহাম্মদ নাজমুল হাসানের সই করা আদেশ থেকে জানা যায়, দুটি আলাদা নির্দেশনায় এই বদলির সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

একটি আদেশে ১৩ জন কর্মকর্তাকে এবং অন্য আদেশে আরও ১৪ জন কর্মকর্তা-কর্মচারীকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। বদলির তালিকায় উপপরিচালক, সহকারী পরিচালক, উপসহকারী পরিচালক ও সহকারী পরিদর্শক পদমর্যাদার সদস্যরা রয়েছেন। নতুন দায়িত্ব অনুযায়ী তাদের ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, নোয়াখালী, টাঙ্গাইল, গোপালগঞ্জ ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন কার্যালয়ে নিয়োগ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!