× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিএনজিচালকের মৃত্যু

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০২:৫৯ এএম

সিএনজিচালকের মৃত্যু

জায়গাসংক্রান্ত বিরোধের জেরে চট্টগ্রামের পটিয়ায় ছুরিকাঘাতে আহত সিএনজিচালক মাহবুব আলম (৩২) তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা গেছেন। গত রোববার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল সোমবার তার মরদেহ গ্রামের বাড়িতে আনা হলে স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত মাহবুব আলম পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের চাটরা গ্রামের এজাহার মিয়ার পুত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাহবুব আলমের সঙ্গে একই এলাকার সরাফত আলীর পুত্র নুর মোহাম্মদের জমি নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে গত ২৬ মার্চ সকাল ১১টার দিকে তাদের মধ্যে বাগবিত-া হয়। একপর্যায়ে নুর মোহাম্মদ ধারালো অস্ত্র দিয়ে মাহবুব আলমকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন। ঘটনার পর স্থানীয় লোকজন আহত মাহবুব আলমকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তিনি মারা যান।

রূপালী বাংলাদেশ

Link copied!