× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৬:০১ এএম

কর্মশালা অনুষ্ঠিত

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৬:০১ এএম

কর্মশালা অনুষ্ঠিত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) রিসার্চ, পাবলিকেশন ও কোলাবোরেশন-বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এই আয়োজন করে। উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। তিনি বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়নে গবেষণা ও আন্তর্জাতিক প্রকাশনার কোনো বিকল্প নেই। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল র‌্যঙ্কিকিং ও সুনাম বাড়বে। আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. তাজুল ইসলামের সভাপতিত্বে এতে কি-নোট স্পিকার ছিলেন মালেয়শিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টির রিসার্চ সেন্টার ফর ন্যানো মেটেরিয়ালস অ্যান্ড এনার্জি টেকনোলজির (আরসিএনএমইটি) গবেষক ও বিভাগীয় প্রধান অধ্যাপক সাইদুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষকেরা অংশগ্রহণ করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!