গাইবান্ধার পলাশবাড়ীতে জ্বালানি তেল নিতে গিয়ে লাইনে দাঁড়ানো নিয়ে কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতে তিন যুবক আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেনÑ কাওসার (২৫), জাহিদ (২৩) ও সিহাব (২২)। এ ঘটনায় অভিযুক্ত রেজওয়ানকে (২৭) ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনটিতে শৃঙ্খলার সঙ্গে পেট্রোল নিচ্ছিলেন বাইকাররা। দুপুর পৌনে ১২টার দিকে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে রেজওয়ানের সঙ্গে কথা-কাটাকাটি হয় কয়েক যুবকের। একপর্যায়ে রেজওয়ান ছুরি বের করে আঘাত করলে কাওসার, জাহিদ ও সিহাব আহত হন। পরে স্থানীয়রা তাদের পলাশবাড়ী হাসপাতালে ভর্তি করান। এর মধ্যে সিহাবের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ বলেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন