× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০১:০১ এএম

পরীক্ষা অনুষ্ঠিত

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০১:০১ এএম

পরীক্ষা অনুষ্ঠিত

২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ (বেরোবি) রংপুর অঞ্চলের ১২টি কেন্দ্রে এ পরীক্ষা সম্পন্ন হয়। ১২টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর উপস্থিতির হার ছিল ৮৩.০৭ শতাংশ।

কেন্দ্রগুলো পরিদর্শন শেষে বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী জানান, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই পদ্ধতির ফলে শিক্ষার্থীদের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি যাতায়াতের ভোগান্তি লাঘব হয়েছে। এদিন বিকেলে বেরোবি কেন্দ্রে আর্কিটেকচার ব্যবহারিক (ড্রইং) পরীক্ষাও অনুষ্ঠিত হয়, যেখানে ১৭৪ জন শিক্ষার্থী অংশ নেন। সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন করায় উপাচার্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!