হোসেনপুর উপজেলায় পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। এতে চার শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় হোসেনপুরে পিএমকে শাখা কার্যালয়ে পিএমকে কমিউনিটি হেলথের আয়োজনে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফিতা কেটে ক্যাম্পের উদ্বোধন করেন মাইনুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন পিএমকের প্রোগ্রাম ইনচার্জ মনিরুজ্জামান, সহকারী প্রোগ্রাম ম্যানেজার রামচন্দ্র সাহা, হোসেনপুর শাখার ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম এবং জোনের আইটি কর্মকর্তা রাশেদুল ইসলামসহ অন্যরা। ক্যাম্পে মেডিসিন, গাইনি, চক্ষু, চর্ম ও যৌন, গর্ভবতী মা এবং শিশু রোগের চিকিৎসাসেবা প্রদান করেন ডা. আসিফুল আমিন, ডা. মো. আব্দুল্লাহ আল মামুন, ডা. সুজাউদ্দিন তালুকদার, ডা. ফেরদৌস জাহান, ডা. মফিজুর রহমান এবং ডা. মো. জিয়াউল হাসান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন