× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৫:৫০ এএম

ভূমিমন্ত্রী

মেধা বিকাশে খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান জরুরি

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৫:৫০ এএম

মেধা বিকাশে খেলাধুলা  সাংস্কৃতিক অনুষ্ঠান জরুরি

নিজের মেধাকে বিকশিত করার জন্য ও নিজেকে প্রকাশিত করার জন্য খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান জরুরি বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। গতকাল শনিবার রাজশাহী মহানগরীর মদীনাতুল উলুম কামিল মাদ্রাসার আয়োজনে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী শিক্ষকদের বলেন, স্বনামধন্য এবং বাংলাদেশের প্রথম স্থান অর্জনকারী প্রতিষ্ঠান মদীনাতুল উলুম কামিল মাদ্রাসা। ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আপনারা আরও সুন্দর করে গড়ে তুলবেন, যেন সারা বিশ্বে প্রতিযোগিতায় মদীনাতুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা সবচেয়ে ভালো ফল করতে পারে এবং রাজশাহীর মুখ উজ্জ্বল করতে পারে। তিনি বলেন, সারা বিশ্বে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় বাংলাদেশ সবচেয়ে ভালো ফল করছে। মসজিদে নামাজে যারা তেলাওয়াত করে তারাও আমাদের হৃদয়কে স্পর্শ করে। শিক্ষার মধ্য দিয়ে নিজেকে গড়ে তোলে পরিবার ও জাতির সামনে বিকশিত হতে হবে। আমি বিশ্বাস করি, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেই শিক্ষা গ্রহণ করে।

ভূমিমন্ত্রী আরও বলেন, আমার দায়িত্ব হলো রাজশাহীর সব প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়া। এর মধ্যে মদীনাতুল উলুম কামিল মাদ্রাসা যেন সবার ওপরে থাকে, আমি সেই কাজ করব। রাজশাহীতে কোনো মাদ্রাসা জাতীয়করণ হলে এটিই হবে প্রথম। এই প্রতিষ্ঠানে একটি ১১ তলা ভবন করার কথাও বলেন তিনি।

এ সময় শিক্ষার্থীদের বাড়ির আশপাশে ফাঁকা জায়গাতে ঔষধি এবং ফলদ গাছ লাগানোর পরামর্শ দেন তিনি। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার এবং পঞ্চম ও অষ্টম শ্রেণির ৪৮ জন বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন মন্ত্রী।

রূপালী বাংলাদেশ

Link copied!