‘অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান’ প্রতিপাদ্যে মাগুরায় ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. জাহিদুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ। বক্তব্য দেন সিভিল সার্জন ডা. শামীম কবির, অতিরিক্ত পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ অন্যরা। বক্তারা অটিস্টিক শিশুদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে এবং জেলার ছয়টি প্রতিবন্ধী বিদ্যালয়ের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিবন্ধী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন