× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২১, ২০২৬, ০১:২৮ এএম

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে আহত সেই যুবকের মৃত্যু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২১, ২০২৬, ০১:২৮ এএম

রাজধানীতে দুর্বৃত্তের  গুলিতে আহত সেই  যুবকের মৃত্যু

রাজধানীর লালবাগ থানার শহীদনগর এলাকায় দুর্বৃত্তের গুলিতে আহত মো. রাফি হুসাইন (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বুধবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত ১৪ মে রাতে তিনি গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। লালবাগ থানার শহীদনগর আর এন ডি রোডের ২০/১ নম্বর বাসার তাজউদ্দিনের ছেলে রাফি হুসাইন।

নিহত রাফির দুলাভাই আব্দুস সাত্তার বলেন, রাফির অনলাইন ব্যবসা ছিল এবং নিজ বাসা ভাড়া দিয়ে সংসার চালাতেন। আমরা জানতে পেরেছিÑ একই এলাকার ইমন, শাহাবুদ্দিন, রেজাউল, মিন্টু তার কাছে শাহীন নামের এক ব্যক্তির খোঁজ জানতে চান। শাহীনের তথ্য না দিতে পারায় রাফিকে প্রথমে মারধর করে, পরে পাঁজরে গুলি করে পালিয়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ১৪ মে শহীদনগর এলাকা থেকে গুলিবিদ্ধ হয়ে এক যুবক ঢামেকে আসেন। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!