× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০৬:২১ এএম

যুবদল নেতা নিহত

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০৬:২১ এএম

যুবদল নেতা নিহত

বগুড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবদল নেতা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও এক ব্যক্তি। গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের মর্তুজাপুর কলেজ গেটসংলগ্ন দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম পলাশ হোসেন (৪০)। তিনি নওগাঁর বদলগাছী উপজেলার চাকলা গ্রামের বাবু ম-লের ছেলে। এ ছাড়াও তিনি পাহাড়পুর ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন।  এসব তথ্য বাসসকে নিশ্চিত করেছেন দুপচাঁপিয়া থানার ওসি তাজলিমুর রহমান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পলাশ হোসেন মোটরসাইকেল চালিয়ে দুপচাঁচিয়া থেকে আক্কেলপুরের দিকে যাচ্ছিলেন। পথে মর্তুজাপুর কলেজ গেটের সামনে পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই পলাশের মৃত্যু হয় এবং তার সঙ্গে থাকা আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার চিকিৎসা চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!