× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৫:৪৭ এএম

মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় দুই আসামি রিমান্ডে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৫:৪৭ এএম

মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে  ছিনতাইয়ের ঘটনায় দুই  আসামি রিমান্ডে

রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোডে দুই নারীকে চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার দুই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এ আদেশ দেন। আসামিরা হলেনÑ জুয়েল ওরফে সোর্স আরিফ এবং আনোয়ার হোসেন। সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রানা রায়। শুনানি শেষে আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান এ তথ্য জানান। রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ঈদুল আজহার ছুটি শেষে প্রামের বাড়ি থেকে ঢাকায় ফিরে নিজেদের বাসার ফটকের সামনে দাঁড়িয়ে থাকা দুই নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে লাগেজ, মোবাইল ফোন, টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয় আসামিরা। ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে এবং ছিনতাই হওয়া মালামাল এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এ কারণে তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড প্রয়োজন।

শুনানিকালে বিচারক আসামিদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের কর্মকা-ের সমালোচনা করেন এবং মোহাম্মদপুর এলাকায় ছিনতাই ও অপরাধ বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ সময় তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, ছিনতাই হওয়া লাগেজ এখনো উদ্ধার হয়নি। বিচারকের প্রশ্নের জবাবে আসামিরা দাবি করেন, লাগেজ তাদের সহযোগী আলমের কাছে রয়েছে।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। তিনি আদালতকে জানান, আসামি আরিফ পুলিশের সোর্স হিসেবে কাজ করেন। তবে উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ৩১ মে রাত ৩টার দিকে মোহাম্মদপুরের নূরজাহান রোড এলাকায় দুই নারী নিজেদের বাসার সামনে ছিনতাইয়ের শিকার হন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, রিকশা থেকে নামার পর চাপাতি হাতে দুই ব্যক্তি তাদের ভয়ভীতি দেখিয়ে লাগেজ, ব্যাগ ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পর মোহাম্মদপুর থানা-পুলিশ জানায়, ভুক্তভোগী দুই নারী ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফিরে বাসার সামনে পৌঁছানোর পর এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এদিকে, গতকাল বুধবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফজলুল করিম জানান, ছিনতাইয়ের ঘটনায় জড়িতরা পেশাদার ছিনতাইকারী। একসময় মোহাম্মদপুরেই থাকত। পরে গ্রেপ্তার এড়াতে নারায়ণগঞ্জে নতুন আস্তানা গড়ে তুলেছে। সেখান থেকে এসে নিয়মিত ছিনতাই করত। এ ঘটনায় ব্যবহৃত পিকআপ, চাপাতি ও ছিনতাই হওয়া কিছু আলামত উদ্ধার করা হয়েছে। তবে একটি ট্রলি ব্যাগ ও একটি মোবাইল ফোন এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। 

রূপালী বাংলাদেশ

Link copied!