× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খুলনা ব্যুরো

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৫:৩৭ এএম

২৮ বছরের প্রথা ভেঙে কেডিএ চেয়ারম্যান পদে বেসামরিক নিয়োগ

খুলনা ব্যুরো

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৫:৩৭ এএম

২৮ বছরের প্রথা ভেঙে কেডিএ  চেয়ারম্যান পদে বেসামরিক নিয়োগ

প্রায় ২৮ বছর পর খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান পদে সশস্ত্র বাহিনীর বাইরে একজন বেসামরিক ব্যক্তিকে নিয়োগ দিয়েছে সরকার। খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলমকে কেডিএর ৩২তম চেয়ারম্যান হিসেবে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮-এর ধারা ৭(১) অনুযায়ী এস এম শফিকুল আলমকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক চেয়ারম্যান (গ্রেড-২) পদে নিয়োগ দেওয়া হয়েছে। কেডিএ সূত্র জানায়, পৃথক এক প্রজ্ঞাপনের মাধ্যমে কেডিএর বিদায়ি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর হোসেনকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়।

১৯৯৮ সালের ৪ আগস্ট থেকে টানা কেডিএর চেয়ারম্যান পদে ব্রিগেডিয়ার বা ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা প্রেষণে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে সর্বশেষ ১৯৯৮ সালে সশস্ত্র বাহিনীর বাইরে বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা খন্দকার আবু মো. আবদুল্লাহ কেডিএর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

নিয়োগ পাওয়ার প্রতিক্রিয়ায় এস এম শফিকুল আলম বলেন, ‘এটি খুলনাবাসীর ভালোবাসা, প্রত্যাশা ও দীর্ঘদিনের আস্থার প্রতিফলন। আমি বিশ্বাস করি, জনগণের অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি আধুনিক, পরিকল্পিত, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরীতে রূপান্তর করা সম্ভব।’

সততা, স্বচ্ছতা, জবাবদিহি ও জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করবেন জানিয়ে শফিকুল আলম বলেন, ‘নগর উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, জলাবদ্ধতা নিরসন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য খুলনা গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাব।’

রূপালী বাংলাদেশ

Link copied!