× UCB Sticker Card
মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৬:২৫ এএম

এনআইডি সংশোধনে ইসির নতুন সিদ্ধান্ত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৬:২৫ এএম

এনআইডি সংশোধনে  ইসির নতুন সিদ্ধান্ত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে পরিচালিত এনআইডির জরুরি সেবা কার্যক্রম আপাতত বন্ধ ঘোষণা করেছে সংস্থাটি। ফলে নির্ধারিত কয়েকটি ক্যাটাগরির সংশোধন আবেদন এখন আর সেখানে গ্রহণ বা নিষ্পত্তি করা হবে না। গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেন ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম।

সাইফুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায় জানানো হয়, মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে থাকা ‘ক-১’, ‘ক’, ‘খ-১’, ‘খ’, ‘গ-১’ ও ‘গ’ ক্যাটাগরির এনআইডি সংশোধন সেবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এ ছাড়া নির্দেশনায় বলা হয়েছে, অনলাইনে যেসব আবেদন করা সম্ভব, সেগুলো আর হার্ডকপিতে গ্রহণ করা হবে না।

চিঠিতে বিভিন্ন ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির দায়িত্বও পুনর্বণ্টন করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, ‘ক-১’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন সহকারী থানা/উপজেলা নির্বাচন কর্মকর্তা, ‘ক’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন থানা/উপজেলা নির্বাচন কর্মকর্তা, ‘খ-১’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, ‘খ’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন জেলা নির্বাচন কর্মকর্তা, ‘গ-১’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং ‘গ’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

এর আগে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘ক-১’, ‘ক’, ‘খ-১’ ও ‘খ’ ক্যাটাগরির এনআইডি সংশোধন আবেদন জরুরি ভিত্তিতে নিষ্পত্তি করা হতো, যেখানে নাগরিকরা দ্রুত সেবা পেতেন।

রূপালী বাংলাদেশ

Link copied!