× UCB Sticker Card
মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৬:২৬ এএম

কৃষিমন্ত্রী জানালেন

হাইজিনিক প্যাকিংয়ে কৃষিপণ্য রপ্তানির নতুন সম্ভাবনা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৬:২৬ এএম

হাইজিনিক প্যাকিংয়ে  কৃষিপণ্য রপ্তানির  নতুন সম্ভাবনা

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন-উর রশীদ বলেছেন, দেশের কৃষিপণ্য রপ্তানিকে বিশ্বমানে উন্নীত করতে হাইজিনিক প্যাকিং ও ট্রিটমেন্ট সুবিধাসম্পন্ন আধুনিক প্যাকিং ইউনিট উদ্বোধনের মাধ্যমে ফল রপ্তানির দ্বার নতুনভাবে উন্মোচিত হলো। 

মন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক মানের এ ব্যবস্থা চালুর ফলে আমসহ বিভিন্ন ফল ও সবজির রপ্তানি বাড়বে, কৃষক ন্যায্য মূল্য পাবেন এবং বৈদেশিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।’ গতকাল সোমবার ভ্যাপার ট্রিটমেন্ট প্লান্ট (ভিএইচটি)  উদ্বোধন অনুষ্ঠানে  প্রধান অতিথির  বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘কৃষিপণ্য রপ্তানিতে আন্তর্জাতিক মান নিশ্চিত করতে আধুনিক হাইজিনিক প্যাকিং ও ট্রিটমেন্ট ব্যবস্থা চালু হয়েছে। এই প্লান্টে বিশ্বমানের প্যাকিং ও ট্রিটমেন্টের মাধ্যমে আম, লিচু, কাঁঠাল, বরই, পেঁপে, টমেটো, আলুসহ বিভিন্ন কৃষিপণ্য রপ্তানির উপযোগী করে প্রস্তুত করা যাবে।’

মন্ত্রী জানান, বাংলাদেশে বছরে প্রায় ২৬ লাখ টন আম উৎপাদন হয়। উৎপাদন বাড়লেও দেশের বাজারে চাহিদার সীমাবদ্ধতার কারণে অনেক সময় কৃষক কাক্সিক্ষত দাম পান না। এ অবস্থায় রপ্তানি বাড়ানোই হতে পারে কৃষকের আয় বৃদ্ধির অন্যতম পথ। আর সেই লক্ষ্যেই আন্তর্জাতিক মানের প্যাকিং ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, ‘নতুন এই ট্রিটমেন্ট ও প্যাকিং ব্যবস্থার ফলে আম ও অন্যান্য কৃষিপণ্যের সঙ্গে ক্ষতিকর পোকামাকড় বা জীবাণু বিদেশে যাওয়ার ঝুঁকি থাকবে না। এতে আমদানিকারক দেশগুলোর আস্থা আরও বাড়বে এবং রপ্তানির সুযোগ সম্প্রসারিত হবে।’

বাংলাদেশের আমের প্রতি জাপান, চীন, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের আগ্রহ বাড়ছে। একইভাবে কাঁঠালসহ অন্যান্য ফলেরও আন্তর্জাতিক বাজারে চাহিদা রয়েছে। নতুন প্যাকিং সুবিধা এসব বাজারে প্রবেশকে আরও সহজ করবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

রপ্তানিকারকদের সুবিধার জন্য প্যাকিং ইউনিটেই কোয়ারেন্টাইন সেবা চালুর ঘোষণা দেন মন্ত্রী। এই সেবা বাস্তবায়ন হলে একই স্থানে পণ্য ধোয়া, প্যাকিং এবং কোয়ারেন্টাইন সনদ নেওয়ার সুযোগ মিলবে। এতে সময় ও ব্যয় কমবে এবং রপ্তানি প্রক্রিয়া আরও সহজ হবে। এ ছাড়া বিমানবন্দরে রপ্তানিযোগ্য কৃষিপণ্য সংরক্ষণের জন্য তাপমাত্রা নিয়ন্ত্রিত সংরক্ষণব্যবস্থা গড়ে তোলার উদ্যোগের বিষয়েও জানান মন্ত্রী। পাশাপাশি কার্গো পরিবহনের সক্ষমতা ও সমন্বয় বাড়াতে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে আলোচনা চলছে বলেও তিনি জানান।

রূপালী বাংলাদেশ

Link copied!