× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৮:১৬ এএম

হত্যা মামলায় অভিনেতা  সিদ্দিকুর ৩ দিনের রিমান্ডে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৮:১৬ এএম

অভিনেতা সিদ্দিকুর রহমান

অভিনেতা সিদ্দিকুর রহমান

রাজধানীর গুলশান থানায় করা পারভেজ ব্যাপারী হত্যা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমানকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন। আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গতকাল দুপুরে এই মামলায় সিদ্দিকুরকে আদালতে হাজির করে তাকে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে তাকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

গত ২৯ এপ্রিল সিদ্দিকুরকে মারধরের একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে দেখা যায়, জামাকাপড় ছেঁড়া অবস্থায় সিদ্দিকুরকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন একদল যুবক। এ সময় কেউ কেউ তার গায়ে হাত তুলছিলেন। আর কান্নাকাটি করছিলেন সিদ্দিকুর। ধরে নিয়ে যাওয়ার সময় তাকে আওয়ামী লীগের দোসর বলে স্লোগান দিচ্ছিলেন লোকজন। জামাকাপড় ছেঁড়া অবস্থায় রাস্তায় হাঁটিয়ে সিদ্দিকুরকে রমনা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে সিদ্দিকুরকে গুলশান থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়। এরপর জব্বার আলী হাওলাদার হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় তাকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছিলেন আদালত।
 

রূপালী বাংলাদেশ

Link copied!