১৮৪১ সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন রুশ সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি, ঔপন্যাসিক ও নাট্যকার মিখাইল ইউরিয়েভিচ লেরমন্তফ। মাত্র ২৬ বছর বয়সে দ্বন্দ্বযুদ্ধে নিহত হন তিনি।
১৮১৪ সালের ১৫ অক্টোবর মস্কোতে জন্ম নেওয়া লেরমন্তফকে রুশ সাহিত্যে আলেকজান্ডার পুশকিনের উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হয়। পুশকিনের মৃত্যুকে কেন্দ্র করে লেখা তার বিখ্যাত কবিতা ঞযব উবধঃয ড়ভ ধ চড়বঃ তাকে ব্যাপক খ্যাতি এনে দেয়, যদিও এর কারণে তিনি জার সরকারের রোষানলেও পড়েন।
কবিতা, উপন্যাসের পাশাপাশি লেরমন্তফ নাটকও লিখেছেন। তার রচনায় প্রেম, স্বাধীনতার আকাক্সক্ষা, সমাজের ভ-ামি, ব্যক্তিমানুষের নিঃসঙ্গতা এবং অস্তিত্বের সংকট বারবার ফিরে এসেছে। তার ভাষা ছিল আবেগময়, অথচ তীক্ষè; রোমান্টিক, কিন্তু বাস্তবতার গভীর উপলব্ধিতে সমৃদ্ধ।
তার শ্রেষ্ঠ উপন্যাস অ ঐবৎড় ড়ভ ঙঁৎ ঞরসব বিশ্বসাহিত্যের প্রথম দিককার মনস্তাত্ত্বিক উপন্যাসগুলোর অন্যতম। কবিতা, উপন্যাস ও নাটকে তিনি মানুষের একাকিত্ব, স্বাধীনতার আকাঙ্খা, প্রেম ও সমাজবাস্তবতাকে গভীর শিল্পমাধুর্যে তুলে ধরেছেন।
স্বল্পায়ু জীবন হলেও মিখাইল লেরমন্তফের সাহিত্যকীর্তি তাকে বিশ্বসাহিত্যে চিরস্মরণীয় করে রেখেছে। তার মৃত্যুদিনে এই অনন্য সাহিত্যিকের প্রতি রইল গভীর শ্রদ্ধা।

