বরাবরের মতো এবারের ঈদ আয়োজনেও নাগরিক টিভিতে থাকছে বিশেষ সেলিব্রেটি শো ‘তারায় তারায়’। অনুষ্ঠানটিতে অংশ নেবেন শোবিজ অঙ্গনের বেশ কিছু জনপ্রিয় মুখ। এর মধ্যে আছেন তারুণ্য দীপ্ত নাজিফা তুষি, জান্নাতুল পিয়া, মুনতাহিনা টয়া, শরাফ আহমেদ জীবন, তানজিয়া জামান মিথিলা, আজমান রুশো ও তাবাসসুম ছোঁয়া এবং বরেণ্য অভিনেতা তারিক আনাম খান।
‘তারায় তারায়’ উপস্থাপনায় আছেন শ্রাবণ্য তৌহিদা। এর মধ্যে ঈদের দিন দেখা যাবে নাজিফা তুষি, পরের দিন জান্নাতুল পিয়া, তৃতীয় দিন টয়া, চতুর্থ দিন শরাফ আহমেদ জীবন, পঞ্চম দিন তানজিয়া জামান মিথিলা ও আজমান রুশো, ষষ্ঠ দিন তারিক আনাম খান এবং সপ্তম দিন তাবাসসুম ছোঁয়া।
নাগরিক টিভির অনুষ্ঠান বিভাগ জানিয়েছে, ‘তারায় তারায়’ প্রচার হবে ঈদের দিন হতে সাত দিন; প্রতিদিন রাত ১০টায়।

