এই প্রজন্মের রবীন্দ্র সংগীতশিল্পী স্বপ্নীল সজীব গানে গানে দেশে-বিদেশে মুগ্ধতা ছড়াচ্ছেন। এরই মধ্যে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দীপ্ত টিভির বিশেষ অর্ঘ্যতে সকাল বেলায় স্বপ্নীল সজীব এবং সামিউল ইসলাম পোলাক রবীন্দ্রসংগীত পরিবেশন করেছেন। নিশির উপস্থাপনায় বিশেষত স্বপ্নীল সজীবের কণ্ঠে রবীন্দ্রসংগীত দর্শক বেশ আগ্রহ নিয়ে উপভোগ করেছেন।
ইতোমধ্যে স্বপ্নীল সজীব ও কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী ইমনের কণ্ঠে ‘তুমি রবে নীরবে’ গানটি শ্রোতা-দর্শকের মধ্যে দারুণভাবে সাড়া ফেলেছে। ইমন চক্রবর্তী ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছিল।
স্বপ্নীল সজীব বলেন, ‘ইমনের সঙ্গে এই গানটি বেশ যতœ নিয়ে করা। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছিল শুভদ্বীপ। গানটি প্রকাশের পর থেকে এখনো প্রতিনিয়ত বেশ সাড়া পাই। এজন্য অবশ্যই আমি কৃতজ্ঞ আমার বন্ধু ইমন চক্রবর্তীও কাছে। কারণ ইমনের শতভাগ সহযোগিতা ছাড়া এই গানটি করা সম্ভব হয়ে উঠত না।’
একজন উপস্থাপক হিসেবেও বেশ সমাদৃত স্বপ্নীল সজীব। গত কয়েক বছরে বেশকিছু এক্সক্লুসিভ অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন তিনি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন