× UCB Sticker Card
রবিবার, ১৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৬:৩৩ এএম

ভীষণ পরিণত একটা গল্প রয়েছে

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৬:৩৩ এএম

ভীষণ পরিণত একটা গল্প রয়েছে

২০২৩ সালে মুক্তি পেয়েছিল কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ও জয়া আহসান অভিনীত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। প্রাক্তন এবং বর্তমান স্ত্রীর অদ্ভুত সম্পর্কের সমীকরণে সেজে উঠেছিল সেই গল্প। সেই গল্পের রেশ নিয়েই ফিরছে ‘অর্ধাঙ্গিনী ২’ অর্থাৎ ‘আজও অর্ধাঙ্গিনী’। কবে মুক্তি পাবে এই সিনেমা? প্রকাশ্যে এলো দিনক্ষণ। সঙ্গে এলো পোস্টারও।

‘অর্ধাঙ্গিনী’ সিনেমাতে অভিনয় করেছিলেন চূর্ণী গঙ্গোপাধ্যায়, জয়া আহসান, কৌশিক সেন। এই সিনেমাতেও মুখ্য ভূমিকায় তারাই রয়েছেন। পোস্টারে আকাশি প্রেক্ষাপটে জ্বলতে থাকা একটি কাগজ আর তাতেই মুখোমুখি জয়া-কৌশিক। আর তাদের মাঝে দাঁড়িয়ে চূর্ণী। পোস্টারে লেখা ‘আজও অর্ধাঙ্গিনী’। সঙ্গে লেখা কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন সিনেমা। আর এই পোস্টারেই জানানো হয়েছে মুক্তির দিনক্ষণ। সিনেমাটি চলতি বছরের ১০ জুলাই মুক্তি পেতে চলেছে।

সিনেমাটি নিয়ে জয়া আহসান বলেন, ‘ভীষণ পরিণত একটা গল্প রয়েছে অর্ধাঙ্গিনীতে। সেই সিনেমার সিকুয়েলের অংশ হতে পারা খুব আনন্দের। আগের সিনেমাটি দর্শক আপন করে নিয়েছিলেন। সিকুয়েল নিয়েও তাদের অনেক প্রত্যাশা। সেই প্রত্যাশার চেয়ে বাড়তি কিছু ফিরিয়ে দেওয়াই আমাদের চ্যালেঞ্জ।’

গত ১০ জুন সিনেমার মহরতের ছবি পোস্ট করে কৌশিক গঙ্গোপাধ্যায় লেখেন, ‘এক বছর আগে যাত্রা শুরু হয়েছিল। পর্দায় পৌঁছাতে আর ঠিক ১ মাস বাকি।’ এই পোস্টের হাত ধরেই ‘অর্ধাঙ্গিনী ২’ সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করলেন পরিচালক। হিসাব করলে দাঁড়ায়, আগামী ১০ জুলাই বড়পর্দায় আসছে বহু প্রতীক্ষিত সিনেমা ‘অর্ধাঙ্গিনী ২’।

পরিচালকের এই পোস্ট দেখে ভক্তরাও উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন। সুবিশাল মলের লিফটের ভেতরে যে গল্প শেষ হয়ে গিয়েছিল, সেই গল্পের শেষটুকু সবাই জানতে চায়। প্রাক্তন আর বর্তমান স্ত্রীর মধ্যে চলতে থাকা সম্পর্কের এক অদ্ভুত সমীকরণ তাদের আর কোথায় নিয়ে যায় সেটাই জানার জন্য অপেক্ষা করতে হবে সিনেমা মুক্তির।

‘অর্ধাঙ্গিনী’ সিনেমাতে সুমন চট্টোপাধ্যায় চরিত্রে অভিনয় করেছিলেন কৌশিক সেন। সুমনের প্রথম স্ত্রী অর্থাৎ শুভ্রা চরিত্রে অভিনয় করেছিলেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। সুমনের দ্বিতীয় স্ত্রী অর্থাৎ মেঘনার চরিত্রে অভিনয় করেছিলেন জয়া আহসান। সুমনের ভাই সুকান্তের চরিত্রে অভিনয় করেছিলেন অম্বরীশ। অভিনয় করেছিলেন লিলি চক্রবর্তী, দামিনী বেনি বসু, জয়দীপ মুখোপাধ্যায়, পূর্ব শীল আচার্যসহ আরও অনেকে।

রূপালী বাংলাদেশ

Link copied!