আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি চিত্রনায়িকা পরীমণির ভালোবাসা নতুন কিছু নয়। লিওনেল মেসির প্রতি তার অন্ধভক্ত-অনুরাগের কথা সিনেমাপাড়া থেকে শুরু করে সাধারণ অনুরাগীরাও খুব ভালো করেই জানেন। তবে এবার আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনালে ওঠার আগ মুহূর্তে উল্লাসে এক আজব কা- ঘটিয়ে বসেছেন এই ঢালিউড সুন্দরী। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি বিস্ফোরক ঘোষণা এখন নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল। পরীমণি সাফ জানিয়ে দিয়েছেন, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে তিনি আবার বিয়ে করবেন!
বিগত কয়েক বছর ধরে পরীমণির ব্যক্তিগত জীবন, বিশেষ করে তার প্রেম ও বিয়ে নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। একাধিকবার বিয়ের পিঁড়িতে বসেও থিতু হতে পারেননি এই নায়িকা। সিঙ্গেল মাদার হিসেবে দুই সন্তান নিয়ে নিজের মতো করে জীবনযাপন করছেন তিনি। মিডিয়ার সামনে বারবারই বলেছেন, আপাতত বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা নেই তার। তবে আর্জেন্টিনার জয় যেন তার সব পরিকল্পনা এক নিমিষেই ওলটপালট করে দিল।
বুধবার রাত ১২টা ৪৮ মিনিটে, আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল শুরু হওয়ার আগেই নিজের ফেসবুক পেজে পরীমণি লেখেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।’
কয়েক ঘণ্টা পর মাঠের লড়াই শেষ হয় আর্জেন্টিনার জয় দিয়ে। ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে লিওনেল মেসির দল। ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পর, রাত ৩টা ১৫ মিনিটে আবারও ফেসবুকে পোস্ট দেন পরীমণি। টেলিভিশনের পর্দা থেকে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের ছবি তুলে এই নায়িকা লেখেন, ‘পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!’ তার দুটি পোস্টটিই দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সির প্রতি পরীমণির এই উন্মাদনা এবারই প্রথম নয়। এর আগের বিশ্বকাপগুলোতেও তাকে আর্জেন্টিনার জার্সি গায়ে, দলটির সমর্থনে নানা পাগলামি করতে দেখা গেছে। তবে ফাইনালে ওঠার পর বিয়ের মতো একটি বড় সিদ্ধান্তকে ফুটবলের সঙ্গে জড়িয়ে ফেলাটা তার ভক্তদের বেশ চমকে দিয়েছে।
পরীমণির ব্যক্তিজীবনে একাধিক বিয়ের খবর আগে থেকেই আলোচিত। সর্বশেষ ২০২১ সালের ১৭ অক্টোবর অভিনেতা শরিফুল রাজকে গোপনে বিয়ে করেন তিনি। ২০২২ সালের জানুয়ারিতে সেই খবর প্রকাশ্যে আসে। পরে তাদের সংসারে এক পুত্রসন্তানের জন্ম হয়। ২০২৩ সালে বিচ্ছেদ হয় এই দম্পতির।
এখন সবার চোখ আগামী ২০ জুলাইয়ের ফাইনাল ম্যাচের দিকে। সেদিন যদি আর্জেন্টিনা বিশ্বসেরার মুকুট ধরে রাখতে পারে, তবে মেসির ট্রফি জয়ের পাশাপাশি পরীমণির বিয়ের সানাই সত্যিই বাজবে কি নাÑ তা দেখার অপেক্ষায় থাকবে পুরো ঢালিউড ও তার কোটি ভক্ত।

